বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে সতর্কবার্তা অস্ট্রেলিয়ার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ২:২২ অপরাহ্ন

নিজের দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, চলমান বিক্ষোভের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে, যখন পরে দেশ ছাড়াই অসম্ভব হয়ে উঠবে। 

হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়, ‘এখনও বাণিজ্যিকভাবে ইরান ছাড়ার সুযোগ আছে, তবে সেগুলো ক্রমেই সীমিত হয়ে আসছে। আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে এবং ফ্লাইট বাতিলও হতে পারে, ফলে পরে দেশ ছাড়ার সুযোগ নাও থাকতে পারে।’

সতর্কবার্তায় আরও বলা হয়, ‘আমাদের পরামর্শ অমান্য করে যদি আপনি ইরানে থেকে যান, তবে নিজের নিরাপত্তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। দীর্ঘ সময় এক জায়গায় আশ্রয় নিয়ে থাকতে প্রস্তুত থাকুন। পর্যাপ্ত পানি, খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখুন।’

উল্লেখ্য, ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে।-সূত্র: ইরান ইন্টারন্যশনাল


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর