সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

ইসিতে চলছে আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১:৪০ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে।

আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়।

এখন পর্যন্ত ৩৫ জনের শুনানি হয়েছে, ২৮ জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। ৫ জন বাতিল এবং ২ জনের আপিল স্থগিত। প্রতিদিন ৭০টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এর আগে, শুনানির প্রথমদিন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদসহ ৫২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।

প্রার্থিতা ফিরে পাওয়াসহ বেশকিছু নিষ্পত্তির জন্য ৬৪৫ জন আপিল করেন নির্বাচন কমিশনে। যার ওপর আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর, প্রতীক চূড়ান্তের পর শুরু হবে মূল নির্বাচনী প্রচারণা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর