সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম জরুরি অধিবেশনে স্থানীয় সময় শনিবার(১০ জানুয়ারি) এ সমর্থন জানানো হয়। 

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ডের প্রতি স্বীকৃতির তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতার প্রতি সবাইকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রসের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি জোরদারে ওআইসির সম্মিলিত অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একাত্মতা প্রকাশ করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ড-কে স্বীকৃতি প্রদান সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতি এবং এর ফলে সোমালি ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব, পাশাপাশি এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিফলন নিয়ে আলোচনা করার লক্ষ্যে এ জরুরি অধিবেশন আহ্বান করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জোর দিয়ে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব অলোচনাতীত এবং অবৈধ কার্যক্রম ও আলোচনার কোনো স্থান নেই। এ ক্ষেত্রে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতা অবশ্যই একতরফা সিদ্ধান্ত ও চাপ প্রয়োগের ওপর প্রাধান্য পাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর