বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের: আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেছেন, প্রধান বিচারপতির দায়িত্ব ছিল তাদের অপসারণ করা। আওয়ামী লীগের আমলে প্রধান বিচারপতির বিরুদ্ধে আমরা সমালোচনা করেছি, এখন কেন তাকে নিয়ে কথা বলেন না বলেও প্রশ্ন রাখেন তিনি।

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে এক সংলাপে তিনি এমন মন্তব্য করেন।

আসামিদের হাইকোর্টে দেয়া জামিন নিয়ে আইন উপদেষ্টাকে দোষ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল হলে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি তাকে নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? তাহলে এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন? যেটার সঙ্গে আইনমন্ত্রীর কোনো সম্পর্কই, সেগুলোর ক্ষেত্রে কিছু করারও নেই।

আইন উপদেষ্টাকে দুইটি কারণে দোষ দেয়া হয় জানিয়ে তিনি আরও বলেন, প্রথমত ভিউ ভালো হয়, ব্যবসাটা ভালো হয়, মনিটাইজেশন হয়। আসিফ নজরুল নামে একটা গালি দিলে একটু টাকা আসে। আর আরেকটি হচ্ছে, এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে। আমাকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়।

অন্তর্বর্তী সরকারের অন্তত তিন-চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছিলেন বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, এই অন্যায় আক্রমণ, অন্যায় সমালোচনা, সারাক্ষণ গালাগালি, অশ্লীল অশ্রাব্য গালাগালি, প্রাণনাশের আশঙ্কা অবর্ণনীয় জীবন— এই জীবন কে উপভোগ করে? প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এটা একটা দল। একজন পদত্যাগ করলে আরেকজনের মনোবল নষ্ট হবে, আরও দাবি আসবে, আমরা কোনো কাজ করতে পারবো না। শুধু কাজ করে যাও।’ সেজন্য কাজ করে যাচ্ছি। যতদিন বাংলাদেশে থাকবো, সব কিছুর উত্তর দেবো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর