সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১:০৫ অপরাহ্ন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে ফোনালাপের তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগির দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার (০৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এ কথা জানান ট্রাম্প।

ট্রাম্প জানান, পেত্রোর সঙ্গে তার কথোপকথন ভালো পরিবেশে হয়েছে এবং খুব শিগগিরই হোয়াইট হাউজে দু’নেতার মধ্যে বৈঠকের আয়োজন করা হবে।

ট্রাম্প ট্রুথ সোশালে লিখেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট ফোন করে মাদকবিষয়ক ইস্যু এবং দুই দেশের মধ্যে অন্যান্য মতবিরোধ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমি তার ফোনকল এবং কথার ধরনের প্রশংসা করি এবং শিগগিরই তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি।

ট্রাম্প আরও জানান, বৈঠকের আয়োজনের বিষয়টি দেখভাল করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে কলম্বিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকির বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় লাতিন এ দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী বোগোতাসহ কলম্বিয়ার বিভিন্ন শহরের জনসমাগমস্থলে লাখো মানুষ মার্কিনবিরোধী স্লোগান দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর