বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

ঢাকা-করাচি-ঢাকা রুটে আগামী ২৯ জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার চলাচল করবে।’

নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইটের সময়সূচি-

ঢাকা থেকে ছাড়বে : স্থানীয় সময় রাত ৮টায়; করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়।

করাচি থেকে ছাড়বে : স্থানীয় সময় রাত ১২টায়; ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর