সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন ওবায়দুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) চেয়ারপার্সন হিসেবে যোগ দিয়েছেন শিল্পসচিব মো. ওবায়দুর রহমান।

আজ সোমবার (০৫ জানুয়ারি) তিনি এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে গত ০১ জানুয়ারি তাকে নিয়োগ দিয়ে শিল্প মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন পুনরায় নিয়োগ না হওয়া পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের সচিবের মূল দায়িত্বের পাশাপাশি তিনি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন।

ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি শুরু করেন। চাকরিজীবনের দীর্ঘ সময়ে তিনি মাঠ প্রশাসনের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ওবায়দুর রহমান এসএমই ফাউন্ডেশনের নবম চেয়ারপার্সন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর