শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকার মোহাম্মদপুরে সেনা অভিযানে গ্রেফতার ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ২:৫০ অপরাহ্ন

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোন কেনাবেচা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক, নগদ অর্থ, বিদেশি মুদ্রা ও ছিনতাইকৃত স্মার্টফোন উদ্ধার করা হয়।  

রোববার (৪ জানুয়ারি) রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ‍্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  রোববার রাত ৮টার দিকে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের একটি টহল দল চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোনের অবৈধ ব্যবসা ও মাদক কারবারে জড়িত তিনজন অপরাধীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. আলামিন (৩২), মো. মনির হোসেন (৩৮) ও জয় (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তালিকাভুক্ত ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত স্মার্টফোন কিনে অবৈধভাবে বিক্রি করতেন।

গ্রেফতার তিন আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর