বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় রাশিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ২:৩০ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি আবাসিক ভবন থেকে রাশিয়ার এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গ্রিন সিটির আবাসিক ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে অ্যাটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিমের (২৮) মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ার নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে রবিবার সকালে নিজ কক্ষে ফিরে এসে তাকে নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক ও ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হয়। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানিটি রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর