সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে যাচাই-বাছাই কার্যক্রম শেষে ১ হাজার ৮৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আর বাতিল হয়েছেন ৭২৩ প্রার্থী। 

আজ রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

কমিশন জানায়, সারাদেশে ৩০০ আসনে নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩ হাজার ৪০৬টি, বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী। আর মনোনয়ন বাতিল হয়েছে ৭২৩ প্রার্থীর। এরইমধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে ৩১টি।

এছাড়াও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেও সঙ্গত কারণে তার মনোনয়নপত্র বাছাই করা হয়নি।

গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ের মধে আপিল নিষ্পত্তি হবে।

এদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। পরে রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচার চালানো যাবে। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। সেদিন অনুষ্ঠিত হবে গণভোটও।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর