সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১:০৮ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র  শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন। 

গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ-মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। আবদুল্লাহ আল জাবের জানান, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা। বিচার নিশ্চিতে সহযোগিতা চাইবেন তারা। একইসঙ্গে, ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবিও তোলেন তারা। অন্যথায়, চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে  দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরো ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার সার্জারী হয়।  পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। পরে ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর