বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

আজ থেকে শুরু হল  ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ।

শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এই মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে পূর্বনির্ধারিত ১ জানুয়ারির পরিবর্তে আজ মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

উদ্বোধনী বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা মেলাটিকে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাণিজ্য মেলা কেবল পণ্য বিক্রির জায়গা নয়, এটি আমাদের নতুন নতুন উদ্যোগ ও সৃজনশীলতার এক বিশাল প্রদর্শনী।

তিনি আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবেন।

উপদেষ্টা আরও জানান, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার খোঁজার বিকল্প নেই। সেই লক্ষ্যেই এবারের মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রপ্তানি খাতকে উৎসাহিত করতে প্রতি বছরের ন্যায় এবারও একটি বিশেষ খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ‘পেপার এন্ড প্যাকেজিং প্রোডাক্টস’ বা কাগজ ও মোড়কজাত পণ্যকে ২০২৬ সালের জন্য ‘বর্ষপণ্য’ (Product of the Year) হিসেবে ঘোষণা করেন। উৎপাদন ও বিপণনে উৎসাহ দিতে এই খাতকে বিশেষ সরকারি সুবিধা প্রদান করা হবে।

এবারের মেলা সাজানো হয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা ও পরিবেশবান্ধব চিন্তা নিয়ে— মেলা প্রাঙ্গণে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব ব্যাগ সরবরাহ করা হচ্ছে।

এবার দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট মেলায় অংশ নিচ্ছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর