মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আফগানিস্তানে তুষারপাত ও আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

ভারি বৃষ্টিপাত এবং তুষারপাতের ফলে আফগানিস্তানে দীর্ঘ শুষ্ক আবহাওয়ার অবসান ঘটলেও কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বন্যায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১১ জন।

হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী জানিয়েছেন, বৃহস্পতিবার(১ ডিসেম্বর) হেরাত প্রদেশের কাবকান জেলায় ছাদ ধসে একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে।

আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএনডিএমএ) মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানিয়েছেন, সোমবার থেকে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বন্যা কবলিত জেলাগুলোতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়েছে মধ্য, উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের দৈনন্দিন জীবনযাত্রাও।

হাম্মাদ বলেন, বন্যায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে, গবাদি পশু মারা গেছে এবং ১,৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আগে থেকেই ঝুঁকিপূর্ণ শহুরে ও গ্রামীণ সম্প্রদায়ের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে আফগানিস্তানের হেরাত-কান্দাহার মহাসড়কে দাশত-ই বাকওয়ার কাছে আকস্মিক বন্যার কারণে একটি ট্রাক উল্টে যেতে দেখা গেছে।

আরেক ভিডিওতে দেখা যায়, বন্যার তীব্র স্রোতে একটি বাস উল্টে যাওয়ার পর এর যাত্রীরা মরিয়া হয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছেন। সূত্র : আল জাজিরা ও এপি নিউজ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর