বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে একই পদে পুনরায় নিয়োগ পেলেন সায়েদুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ফের নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) তিনি এ পদ্ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

আজ বৃহস্পতিবার ( ১ জানুয়ারি)  তাকে আবারও একই পদে পুনরায় নিয়োগ দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।

জানা গেছে, চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি পদত্যাগ করেছিলেন। অবসরে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এটা করেছেন।

গতকাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সায়েদুর রহমান লিখেছিলেন, আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করে আসছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর