সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

মায়ের জানাজায় ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:১৮ অপরাহ্ন

লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে খালেদা জিয়ার জানাজা। এসময় পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন তারেক রহমান। মায়ের জন্য দোয়া চেয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। 

আজ বুধবার (৩১ ডিসেম্বর) জানাজার আগমুহূর্তে তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, মরহুমা যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব ইংশাআল্লাহ।

তারেক রহমান আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালীন ওনার কোনো ব্যবহারে অথবা কোনো কথায় কেউ আঘাত পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। তার জন্য দোয়া করবেন।

এরপর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়। নামাজ শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জিয়া উদ্যানের উদ্দেশে রওনা করে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর