সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার মোতায়েন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীতে সার্বিক নিরাপত্তা জোরদারে মোট ৫০ প্লাটুন অর্থাৎ প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জানাজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপারেশন পরিদপ্তরের তত্ত্বাবধানে পূর্বপরিকল্পিত ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে মোট ৫০ প্লাটুন, অর্থাৎ প্রায় এক হাজার ৫শ সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা দায়িত্বের আওতায় ৩শ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, এক হাজার জন অঙ্গীভূত আনসার এবং ২শ জন নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সদস্য দায়িত্ব পালন করেন। তারা জানাজাস্থল, আশেপাশের সড়ক, প্রবেশ ও বহির্গমন পথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন। আনসার ও টিডিপি সদস্যরা ভিড় নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা, যানবাহন ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখতে পারে। সমন্বিত দায়িত্ব পালনের ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে জানাজা সম্পন্ন করতে এ ব্যবস্থা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়। এ সংক্রান্ত গেজেট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর