মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আজও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের, বন্ধ যান চলাচল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজও শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্স চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। 

আজ রোববার ২৮ ডিসেম্বর দুপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হতে শুরু করেন। ধীরে ধীরে পুরো শাহবাগ এলাকায় মানুষের ঢল নামে। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। আন্দোলনকারীরা ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ’, ‘তুমিও জানো, আমিও জানি, শাহবাগীরা হিন্দুস্তানি’সহ নানা স্লোগান দেন।

এর আগে ইনকিলাব মঞ্চ রোববার দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। শনিবার রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনা করে ঢাকাসহ আট বিভাগে এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর