বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিএনপি নেতাসহ দুই জনের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ নিয়ে আমার দেশ পত্রিকা’কে জড়িয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো ও কলাম লেখক রাশেদুল হক মল্লিকের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিনি এ মামলা করেন। আদালত মামলাটি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।

মামলার অভিযোগে বলা হয়, প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনার পর আমার দেশ পত্রিকায় সংবাদ প্রচার করে। সেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা রক্ষার কথা বলা হয়েছে। কিন্তু মল্লিক মারুফ তার ফেসবুক আইডি থেকে ‘আমার দেশ প্রথম আলোয় আক্রমনে জড়িত’ এমন পোস্ট দেয়। এরপর ওই পোস্ট শেয়ার করেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো।

সেখানে আরও উল্লেখ করা হয়, আসামিরা মিথ্যা তথ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমার দেশ পত্রিকায় আক্রমনের উষ্কানি দেয়া হয়। এতে আমার দেশ পত্রিকা হামলাসহ সম্পাদক মাহমুদুর রহমান জীবনের ঝুঁকিতে রয়েছেন বলে উল্লেখ করা হয় মামলায়।

আদালত থেকে বেরিয়ে মাহমুদুর রহমান বলেন, এই বক্তব্যকে আমার দেশ ও আমার বিরুদ্ধে হুমকিস্বরূপ মনে করছি। এটি আমাকে শুধু হেয়প্রতিপন্ন নয়, বরং মব সৃষ্টির চেষ্টা; যা নিয়ে আমি শঙ্কিত। ঘটনার পর আমার পত্রিকায় সংবাদ প্রচার করা হয়—সেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা রক্ষার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদির সিঙ্গাপুরে ইন্তেকালের খবর গণমাধ্যমে প্রচারিত হলে একদল উচ্ছৃঙ্খল জনতা প্রথম আলোর সহযোগী প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা অফিস ও ডেইলি স্টারে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পুলিশ ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে  গ্রেফতার করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর