বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালালের ৮টি ফ্লাইটের অন্যত্র অবতরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

ঘন কুয়াশার কারণে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ৮টি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

আজ শনিবার ( ২৭ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্মকর্তারা জানান, রাজধানীর প্রধান এই বিমানবন্দরে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার খাতিরে ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটগুলোর মধ্যে ৩টিকে চট্টগ্রামের শাহ আমানতে, ৪টি ভারতের কলকাতায় এবং ১টিকে থাইল্যান্ডের ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়া মাত্রই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক বিমান চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, ফ্লাইট বিলম্বে বা গতিপথ পরিবর্তনের ফলে বিপাকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। নিয়ম অনুযায়ী যাত্রীদের খাবার ও হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে।

সাময়িক এই বিভ্রাটে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর