বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

বাংলাদেশ থেকে কর্মী নিতে থাইল্যান্ডের সমঝোতা স্বাক্ষর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ২:২৩ অপরাহ্ন

বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড—এ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষর হয়েছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এ সমঝোতা স্বাক্ষর হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথং বলেন, আমরা আশা করি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করতে পারব।

বৈঠকে রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিতভাবে থাইল্যান্ডে কর্মী পাঠানোর আশ্বাস দেন। তিনি শ্রম অভিবাসন ব্যবস্থা এবং পদ্ধতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের জন্য সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

থাইল্যান্ডের শ্রমমন্ত্রী তার ঊর্ধ্বতন সহকর্মীদের বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন এবং থাইল্যান্ডের বর্তমান শ্রমিক ঘাটতি সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এখন পর্যন্ত অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে থাই মন্ত্রীকে অবহিত করেন। তিনি থাইল্যান্ডের ক্ষেত্রেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান গন্তব্য দেশগুলোর সর্বোত্তম অনুশীলন অনুসরণে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর