মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় রোপণের ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ২:০৮ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপি। 

একই সঙ্গে সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় লাগানোর ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেন।

এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আমাদের নেতাকর্মীদের পাশাপাশি প্রায় ৩৫০ জন শ্রমিককে বর্জ্য অপসারণের কাজে নিয়োগ করা হয়েছে। আজ সারাদিন এই কাজ চলবে। কাজ শেষ না হলে আগামীকালও কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাবেশের কারণে যেসব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব জায়গায় আবার গাছ লাগানো হবে।’

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে লাখো নেতাকর্মী ভিড় করেন। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটারজুড়ে ছিল নেতাকর্মীদের উপস্থিতি। পরে পূর্বাচলে আয়োজিত গণ-সংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান।

এর আগে দলের ফেসবুক পোস্টে জানানো হয়, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই অভূতপূর্ব জনসমাবেশের কারণে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, জনস্বার্থে তা দ্রুত অপসারণ করা হবে। এ লক্ষ্যে শুক্রবার সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে নামেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর