বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

তারেক রহমানকে বহন করতে বিমানবন্দরে লাল–সবুজের বুলেটপ্রুফ বাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর ঢাকায় নেমেছেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে লাল–সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাস আনা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে বাসটি বিমানবন্দরে প্রবেশ করে। সরেজমিন দেখা গেছে, বিশেষভাবে প্রস্তুত করা এই বাসটি লাল ও সবুজ রঙের। বাসটির দুই পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান এই বাসে করেই প্রথমে এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। হাসপাতাল যাওয়ার পথে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তার বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, অর্থাৎ পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে মঞ্চ নির্মাণ ও সজ্জার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে বৃহস্পতিবার ভোর থেকেই সংবর্ধনাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন এবং বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের আসা অব্যাহত রয়েছে।

প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর