সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার ( ২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রুশ রাষ্ট্রদূত ভারত ও বাংলাদেশের মধ্যকার উত্তেজনা কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন।’

পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না।

খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন।

নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া আশা করছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত খোজিন জানান, রাশিয়া এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর