সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপির আপিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ২:১৬ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধের মামলার ৫ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ সোমবার ( ২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আপিল করেন।

আপিলের বিষয়টি নিশ্চিত করেন আব্দুল্লাহ আল মামুনের পরিবার। এর আগে গেলো ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন।

এ মামলায় এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আরেকটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। পরে তাদের সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর