শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় খাবার খেয়ে অসুস্থ হয়ে এলহাম চৌধুরী এবং তার বোন আফরিদা চৌধুরী নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে বাচ্চা দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য কুমিল্লা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাশমনো হাসপাতাল থেকে উদ্ধার করেন তারা। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

স্বজনরা জানান, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ১৮ বা ১৯ তারিখে বাচ্চা দুটি অসুস্থ হয়ে পড়ে। খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে বলে স্বজনরা জানান।

পুলিশ জানায়, খাবার খেয়ে নাকি অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারণ জানা যাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর