বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আক্রমণ বলে উল্লেখ করে।

এইচআরডব্লিউ এই সহিংসতা ও সাংবাদিকদের ওপর আঘাতকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে। সংস্থার এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড ভয়াবহ। আগস্টের পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতা ঠেকাতে বাংলাদেশ কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে।

সেইসাথে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পরিবেশ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়ংকর আঘাত। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি এমন এক পরিবেশ তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, শিল্পী ও গায়ক-গায়িকারা ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়ছেন।

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের সরকারকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ফেরানোর জন্য তৎপর হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানায়।-যমুনা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর