বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

ভারত বাংলাদেশের ‘অভ্যন্তরীণ পরিস্থিতি’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। তবে ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা বলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে হাইকমিশন বলেছে— ‘ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে গভীরভাবে সচেতন যে— বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো অস্থির ও পরিবর্তনশীল। ফলে এই পরিস্থিতি মূল্যায়নে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘যেকোনো দেশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটতে পারে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।’

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ‘যদিও ভারত বাংলাদেশের চলমান ঘটনাগুলোর প্রতি ‘সতর্ক’। তবে এতে প্রতিবেশীর রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।’

আল জাজিরা বলছে, ভারতের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ— দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে।-খবর আল জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর