সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

উসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইইউ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই শোক জানানো হয়।

এতে বলা হয়, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধুবান্ধব ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

এর আগে, হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। ভেরিফায়েড পেজে দেয়া এক শোকবার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে তার সার্জারী হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুপুর দুইটার দিকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। আজ সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ ঢাকায় পৌঁছাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর