বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

২৫ জেলার জেলা প্রশাসক প্রত্যাহার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

দেশের ২৫ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর জনপ্রশাসন ও পুলিশে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয়। ১৪ আগস্ট এক দিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

ঢাকা জেলার ডিসি আনিসুর রহমানকে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ-ওয়াকফ প্রশাসক, সিলেটের ডিসি শেখ রাসেল হাসানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক, হবিগঞ্জের ডিসি মোছা. জিলুফা সুলতানাকে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক, ময়মনসিংহের ডিসি দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে জুট করপোরেশনের সচিব, মাগুরার ডিসি মোহাম্মদ আবু নাসের বেগকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের সচিব, রংপুরের ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, গাইবান্ধার ডিসি কাজী নাহিদ রসুলকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক, নওগাঁর ডিসি মো. গোলাম মওলাকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশনের আঞ্চলিক পরিচালক, নাটোরের ডিসি আবু নাসের ভূঁঞাকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন নিপোর্টের উপপরিচালক, কক্সবাজারের ডিসি মুহাম্মদ শাহীণ ইমরানকে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক, চট্টগ্রামের ডিসি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানকে বীশা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক, নোয়াখালীর ডিসি দেওয়ান মাহবুবুবর রহমানকে কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক, গাজীপুরের ডিসি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ও ফেলোশিপ ট্রাস্টের উপপরিচালক, কুমিল্লার ডিসি খন্দকার মু. মুশফিকুর রহমানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপারেশনের পরিচালক, মৌলভীবাজারের ডিসি ড. উর্মি বিনতে সালামকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন পরিচালক, খুলনার ডিসি খন্দকার ইয়াসির আরেফীনকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের অর্থনৈতিক উপদেষ্টা, গোপালগঞ্জ জেলার ডিসি কাজী মাহবুবুল আলমকে প্রত্যাহার করে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের পরিচালক করা হয়েছে।

আলাদা আদেশে ফরিদপুরের ডিসি মো. কামরুল হাসান তালুকদারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, শেরপুরের ডিসি আব্দুল্লাহ আল খায়রুমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, কুষ্টিয়ার ডিসি মো. এহতেশাম রেজাকে শিল্প মন্ত্রণালয়, ঝিনাইদহের ডিসি এসএম রফিকুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়, পাবনার ডিসি মু. আসাদুজ্জামানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বগুড়ার ডিসি মো. সাইফুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জয়পুরহাটের ডিসি সালেহীন তারভীর গাজীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, চাঁদপুরের ডিসি কামরুল হাসানকে প্রত্যাহার করে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব  করা হয়।

এ ছাড়া পদ-পদায়ন থেকে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে উপসচিব ও যুগ্ম সচিব পদে বড় পদোন্নতি দেওয়া হয়েছে।

সরকারি সূত্রগুলো বলছে, পুলিশ ও জনপ্রশাসনে শিগগিরই আরও কিছু পরিবর্তন করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর