সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্রসচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:২১ অপরাহ্ন

আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন, জননিরাপত্তা এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করেছে অন্তর্বর্তী সরকার। 

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা তিনটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই গুরুত্বপূর্ণ ব্রিফিং শুরু হয়। ব্রিফ করছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত প্রতিনিধিদের সামনে নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন। ব্রিফিংয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ ৩০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

উপস্থিত দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ভারত, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইউরোপীয় দেশগুলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও নানা প্রশ্ন রয়েছে। এই প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকদের সরকারের পরিকল্পনা ও নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কে অবহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়। ব্রিফিং শেষে প্রতিনিধিদলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রসচিব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর