শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে ৭ মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার জজ আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) চেম্বার জজ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। এর আগে তিনটি খুনের মামলাসহ মোট সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না।

আদালত সূত্র জানায়, সাতটি হত্যার মধ্যে চারটি নগরের চান্দগাঁও থানায় ও তিনটি পাঁচলাইশ থানা এলাকায় হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনে এসব মামলা দায়ের করা হয়।

এদিকে, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ছোট সাজ্জাদকে চান্দগাঁও থানার দুটি মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার স্ত্রী শারমিন তামান্নাকেও দুটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থানে বহদ্দারহাট এলাকায় রাব্বী হত্যা ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং স্ত্রী তামান্না ফেনী জেলা কারাগারে রয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর