বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে আসতে পারে ১৭৫–২০০ জন পর্যবেক্ষক: ইসি সিনিয়র সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে  ইইউ থেকে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, প্রতিনিধি দলের প্রধান হিসেবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাপসের নাম ইতোমধ্যে জানা গেছে। চুক্তিটি গত কার্যদিবসে স্বাক্ষর হলেও ইইউ সদর দপ্তর ব্রাসেলস থেকে অনুমোদন না পাওয়ায় তা প্রকাশ করা হয়নি। মঙ্গলবার রাতে অনুমোদন নিশ্চিত হওয়ার পর বুধবার বিষয়টি জানানো হয়।

ইসি সচিব বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে যে, ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক আসতে পারেন। তবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা ও বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের যাতায়াত ও চলাচলে নির্বাচন কমিশন সহযোগিতা করবে।

ইসি সচিব আরও জানান, পার্বত্য চট্টগ্রামের মতো কিছু সংবেদনশীল এলাকায় স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার বিষয়ে পর্যবেক্ষক দলকে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, পর্যবেক্ষকরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিজেরা নিয়ে আসবেন এবং কাজ শেষে তা ফেরত নিয়ে যাবেন। পাশাপাশি তারা বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুসরণ করেই দায়িত্ব পালন করবেন—এ বিষয়টি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

আখতার আহমেদ জানান, ইইউ ছাড়াও তুরস্ক (টার্কি) এবং আরও দুই-একটি আন্তর্জাতিক সংস্থা থেকে নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করা হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর