বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব ভারতের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে দিল্লি। সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশটি। 

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ২ দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও শেখ হাসিনার সরকার উৎখাতকারী ছাত্র-নেতৃত্বের আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যকে ঘিরে এই তলব করা হয়েছে। ঢাকায় একটি সমাবেশে বক্তব্যকালে হাসনাত আবদুল্লাহ সতর্ক করে দিয়েছিলেন যে, বাংলাদেশ ‘বিচ্ছিন্নতাবাদী এবং ভারতবিরোধী শক্তি’কে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে, যা প্রায়শই ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত, দেশের বাকি অংশ থেকে ‘বিচ্ছিন্ন’ করতে পারে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয়, যা দু’দেশের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এই অবস্থায় ২০২৬ সালের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনের প্রচার-প্রচারণার সঙ্গে উত্তেজনামূলক বক্তব্য প্রতিবেশী দেশদু’টির মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল করে তোলার ঝুঁকিতে রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর