শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আইপিএল নিলাম থেকে হঠাৎ বাদ পড়লো ৯ ক্রিকেটার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামের জন্য এক হাজারের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে  যাচাই-বাছাই শেষে ৩৫০ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। পরে আরও ৯ জনকে যুক্ত করা হয়।

তবে গতকাল শনিবার হঠাৎ করেই নিলামের তালিকা ৯ ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত তালিকায় তাদের নাম আর নেই। যদিও বাদ দেওয়ার বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা করেনি।

বাদ পড়া ৯ ক্রিকেটারের মধ্যে ৬ জন ভারতীয় এবং ৩ জন বিদেশি। ভারতীয় ক্রিকেটাররা হলেন- মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাট সিং। তাদের প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে মালয়েশিয়ার অলরাউন্ডার বীরান্দিপ সিংয়ের ভিত্তিমূল্যও ছিল ৩০ লাখ রুপি। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১১০টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে তার রান তিন হাজারের বেশি এবং উইকেট ১০৫টি। এছাড়া দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। তারাও শেষ পর্যন্ত নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন।

উল্লেখ্য, আইপিএলের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর