বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

উসমান হাদির চিকিৎসা-সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে ৭২ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না: চিকিৎসক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ  শরিফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ।

তিনি বলেছেন, ‘হাদির চিকিৎসা-সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না।’

আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ারের সামনে ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদযন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুব খারাপ। তাই এককথায় এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে অপেক্ষার সময় আরো দীর্ঘ হতে পারে।’

ডা. আরিফ মাহমুদ আরও বলেন, ‘মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে আছে। তবে ইতিবাচক দিক হলো—তার শরীরের অন্যান্য অঙ্গ এখনো কার্যকর রয়েছে।’

প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারে মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশনের পর আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য পরিবারের ইচ্ছায় তাকে হাদিকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর