সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

উসমান হাদির ওপর হামলা নির্বাচনে বড় প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী  শরিফ ওসমান হাদির ওপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনও প্রভাব ফেলবে না। নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। 

আজ শনিবার (১৩ ডিসেম্বর) টেলিফোনে যমুনা টেলিভিশনকে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদের মতে, বিচ্ছিন্ন কিছু ঘটনায় যদি নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তার অবস্থা এখনও সংকটাপন্ন।

জানা গেছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও এখনও তা আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা গণমাধ্যমকে জানাননি।

বিভিন্ন অসমর্থিত সূত্রের মাধ্যমে ওসমান হাদির শারীরিক অবস্থা জানার চেষ্টা করে যমুনা টেলিভিশন।

হাদির চিকিৎসায় যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সকালে সেই বোর্ডের মাধ্যমে তাকে নিরীক্ষণ করা হয়। সেখানে তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়। বিষয়টি হাদির ভাইকেও জানান চিকিৎসকরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর