বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবেঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আর কোনো আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়েছে সরকার। তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে জানিয়ে তিনি  বলেন, ‘এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি। শুধুমাত্র টিয়ারশেল এবং গরম পানি দেওয়া হয়েছে। কিন্তু কোনো রাবার বুলেট ছোড়া হয়নি। দেশের ইতিহাসের এটা একটা রেকর্ড।’

এ সময় মেট্রোরেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেওয়া হবে।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর