বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নির্বাচন হবে ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন

আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরের জন্য হবে নির্বাচন, কিন্তু গণভোট শত বছরের জন্য বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন,  গণভোটের মাধ্যমে বাংলাদেশটাকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারি। নতুন বাংলাদেশ ভিতটা এর মাধ্যমে গড়তে তুলতে পারি। 

আজ বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারেও উদ্ভুদ্ধ করতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। তফসিলের পর কে কোন দায়িত্ব পালন করবেন তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নেয়ার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে হবে। ভোটারদের বোঝাতে হবে যে আপনারা মন ঠিক করে আসুন ‘হ্যাঁ’-তে ভোট দেবেন নাকি ‘না’-তে ভোট দেবেন।

আগের একাধিক নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিগত আমলে নির্বাচন নয় প্রতারণা হয়েছে। আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়। বরং এটি একটি ঐতিহাসিক দায়িত্ব।

এ সময় ইউএনওদের নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর