বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডিআইজি-ডিসি-এসপিকে জামায়াত প্রার্থীর আপ্যায়ন, তীব্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমন, এবং বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীনকে খাবার তুলে দিচ্ছেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক কর্তৃক বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক (ডিসি) , এবং পুলিশ সুপার (এসপি) কে আপ্যায়ন করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ওই জামায়াত প্রার্থীর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এডমিন দাওয়াতের একটি ভিডিও শেয়ার করায় বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, প্রার্থী ড. ফয়জুল হক তার নিজ নানা বাড়িতে উচ্চপদস্থ এই সরকারি কর্মকর্তাদের আপ্যায়ন করাচ্ছেন।

জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন প্রার্থীর ব্যক্তিগত আয়োজনে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের আপ্যায়ন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

অনেকেই প্রশ্ন তুলছেন, একজন প্রার্থীর বাড়িতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এমন উপস্থিতি নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার ক্ষেত্রে কতটা সহায়ক?-নিউজ২৪

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর