বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

রাজনীতিবিদরা সৎ থাকলে দুর্নীতি কমবে : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

রাজনীতিবিদদের সদিচ্ছা ও সততা না থাকলে সমাজে পচন ধরে যায়—এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে দুর্নীতি কমে, সমাজও সঠিক পথে এগোয়। 

আজ মঙ্গলবার ( ৯ ডিসেম্বর)  রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুদক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক।

অর্থ উপদেষ্টা বলেন, যেকোনো ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে কী কাজ করছে এবং কেন করছে—এ বিষয়ে স্পষ্ট জবাবদিহিতা থাকা দরকার।

তিনি আরও বলেন, শুধু আইনি শাস্তি নয়, সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করতে পারলেই দুর্নীতি কমে আসবে। একসময় দুর্নীতিবাজদের সমাজ এড়িয়ে চলত, অবজ্ঞা করত। কিন্তু এখন অর্থ থাকলেই অনেকে তাদের বাড়তি সম্মান দেখায়—এ প্রবণতা বদলাতে হবে।

শুধু সাজা দিয়ে দুর্নীতির ক্ষতি পূরণ সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা লোপাটকারীদের সারাজীবন জেলেও রাখলে দেশের ক্ষতি পুষিয়ে যায় না।

ড. সালেহউদ্দিন বলেন, দুর্নীতিবাজ কর্মচারীরা এখন আরও চতুর। তারা দুর্নীতির নতুন কৌশল বের করে এবং বিলাসী জীবনযাপন করে, যা অনেককে হতাশ করে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর