সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

২০২৪ এ ক্ষমতাচ্যুতদের পালিয়ে যেতে সহযোগিতাকারীদের ভোট না দেয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

২০২৪ এর আগস্টে ক্ষমতাচ্যুতরা পালিয়ে যাওয়ার সময় অর্থের বিনিময়ে যেসব রাজনীতিবিদ তাদের সহযোগিতা করেছে, তাদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। তিনি বলেন, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।  

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। এসময় পাচার হওয়া দেশ থেকে অর্থ ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগে সরকারের কাছে আহ্বান জানান।

অপরদিকে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদরা দুর্নীতি না করলে সমাজে পচন ধরবে না।

এর আগে, সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে, দুদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর