বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল ( অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী।  

তিনি বলেন,  নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

তিনি জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ যেন থাকে সেটা নিশ্চিত করা হবে। সার্বিক প্রস্তুতি থাকলেও নির্বাচনের আগে খুন, অপরাধ বন্ধ হওয়া সম্পূর্ণ সম্ভব নয় বলেও জানান তিনি।

এসময়, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের র ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাতীয় পার্টির প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সব রাজনৈতিক দল মাঠে। তবে যারা বের না হয়ে ঘরে বসে রাজনীতি করতে চায়, তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর