সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় ব্যাপক প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোকবার্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন।

গত শুক্রবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতির উদ্দেশে পাঠানো এক বার্তায় তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আজ (সোমবার) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাওয়া এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় আঘাত হানা আবহাওয়াজনিত দুর্যোগগুলোর মধ্যে এটি অন্যতম ভয়াবহ। বিপর্যস্ত পরিবারগুলোর দুঃখ-কষ্টে বাংলাদেশের জনগণ ও সরকার শ্রীলঙ্কার পাশে রয়েছে।

প্রফেসর ইউনূস বার্তায় উল্লেখ করেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ শ্রীলঙ্কার বন্ধুসুলভ মানুষের পাশে রয়েছে।

একইসঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে বাংলাদেশ বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক সহায়তাসহ যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর