শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফার্মগেটে বিয়ারিং দুর্ঘটনায় কমেছে মেট্রোরেলের যাত্রী: ডিএমটিসিএল এমডি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

রাজধানীর ফার্মগেটে  সম্প্রতি মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় একজন মারা যাওয়ার কারণে মেট্রোর যাত্রী কমে গেছে বলে জানিয়েছেন  ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, রোববার রাজধানীর সচিবালয় স্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝে দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ার ঘটনা আরও ভয়াবহ হতে পারতো। সিসি ক্যামেরা দেখে ছাদে ওঠা ওই কিশোরকে উদ্ধার করা হয়। এরপর থেকে গতকাল এবং আজ নজরদারিতে রাখা হয়েছে। সামনে নজরদারি আরও বাড়ানো হবে এবং স্টেশনের নিচেও সিসি ক্যামেরা বসানো হবে। অধিকতর জিজ্ঞাসাবাসের জন্য গতকাল তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

ডিএমটিসিএলের এমডি জানান, আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এ সংখ্যা এখন চার লাখের আশেপাশে রয়েছে। ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনও ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটা টেইলস পড়ছে। ফাটলের বিষয়টি জানা নেই। আপনার আমার বাসা বাড়িতেও এমন জিনিস পড়েছে।

সেদিন নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর ট্রেন চলাচলের বিষয়ে ফারুক আহমেদ বলেন, শুক্রবার ৩টার পরিবর্তে ৩টা ২৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। পাবলিক সেফটির জন্য লেট করছি। কারণ চাইলেই তো চালিয়ে দেয় যায় না পরীক্ষা নিরীক্ষা ছাড়া।

তিনি আরও বলেন, প্রতিদিন আমরা পাবলিকব সার্ভিস শুরুর আগে একটা সুইফার ট্রেন চালাই সবকিছু চেক করার জন্য, কিন্তু সেদিন (২১ নভেম্বরের ভূমিকম্পের দিন) আমরা দুইটি সুইফার চালিয়েছি। যার কারণে লেট হয়েছে।

তিনি আরও বলেন, মেট্রোস্টেশনের দোকান ভাড়া, আশার চেয়ে দিগুণেরও বেশি পাওয়া গেছে। ফেব্রুয়ারিরতে ফার্মগেট পার্ক ফিরিয়ে দেয়া হবে। দুই মাসের মধ্যে ট্রেনের মধ্যকার সময় সোয়া চার মিনিটে নামিয়ে আনা হবে বলেও জানান তিনি।

এমডি জানান, এর আগে বিভিন্ন সময়ে, ড্রোন, ৭টি ককটেল, আর্বজনাসহ নানা কিছু পাওয়া গেছে।  পরবর্তী সরকার না আসা পর্যন্ত দিয়াবাড়ি থেকে টঙ্গি রুটের কোনও অগ্রগতি নেই বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর