সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

বিএনপি নেতা ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজিরের নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে আগামী ৮ ডিসেম্বর তাকে তার প্রাতিষ্ঠানিক ও আইনজীবী সনদ নিয়ে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (৩০ নভেম্বর) প্রসিকিউশনের আবেদনে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম।

শুনানির শুরুতেই ফজলুর রহমানের পরিচয় জানতে চান ট্রাইব্যুনাল। তখন প্রসিকিউটর তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সেই পরিচয়ও দেন প্রসিকিউটর হুসাইন তামীম।

এক পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘উনি কি অ্যাডভোকেট নাকি? ওকালতির সার্টিফিকেট আছে? কোর্ট-কাচারিতে আসছে কোনোদিন। এলে এমন কথা কোনোদিনও বলতেন না। তখন প্রসিকিউটর এম এইচ তামীম বলেন, উনি (ফজলুর রহমান) সবসময় একটু বাড়িয়ে বলেন। উনি নাকি ৪৪ বছর ধরে আইন পেশায় রয়েছেন। কিন্তু আমরা ঘাটাঘাটি করে দেখেছি তিনি ১৯৯২ সাল থেকে প্র্যাকটিস করছেন। সে হিসাবে ৩৩ বছর। তখন ট্রাইব্যুনাল প্রশ্ন তোলেন, উনি কি আসলেই প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে তো এমন কথা বলতে পারেন না।

ট্রাইব্যুনাল আরও বলেন, আইনের সমালোচনা করা যাবে। রায়ের সমালোচনা করা যাবে। বিচারকেরও সমালোচনা করা যাবে। কিন্তু রায় মানি না, এটা বলা শুধু আদালত অবমাননাই নয়, রাষ্ট্রদ্রোহিতাও। এরপর ট্রাইব্যুনাল আদেশ দেন।

পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, প্রসিকিউশন দুটি বিষয়ে আদালত অবমাননার আবেদন করেছে। একটি হচ্ছে, ফজলুর রহমান বলেছিলেন— তিনি এই আদালত মানেন না। আরেকটি হচ্ছে, তিনি বোঝাতে চেয়েছেন— একটি ইন্টারনাল অ্যারেজমেন্টের মাধ্যমে এই প্রসিডিংসটা (বিচার) চলছে।

মিজানুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছেন। কেন আদালত অবমাননার জন্য ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই রুল জারি করেছেন ট্রাইব্যুনাল। তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার একাডেমিক, বার কাউন্সিল সনদসহ উপস্থিত হতে বলা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি তাকে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে মনোনয়ন দিয়েছে। বীর মুক্তিযুদ্ধা ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর