বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

রাজধানীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলো নাজমুল (২৬), আরমান (৪০), রনি (৪৫), জহির ইকবাল ইকরাম (২৮), ওমর ফারুক (৪৫), বাবু (৫০), নাসির হালদার (২৬), আলম খান বেবি (২১), আসাদ (৪০), শামীম (৩২), শফিক (২৭), জাহাঙ্গীর (২২), ইব্রাহিম (২১), ফরিদ (২০), পিন্টু (২৭), সুজন (১৮), আব্দুর রহমান নয়ন (৩৬), মজিব (৩০), সুজন (২৮), শাওন (৩২) ও ফারুক (৩৫)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর