মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নতুন দল নোয়াখালী এক্সপ্রেসে সৌম্য-হাসান, কোচ সুজন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

দীর্ঘদিন পর আবারও হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিলাম। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের দ্বাদশ আসরের জমজমাট নিলাম। শুরুতে ৫ দলের অংশগ্রহণের কথা থাকলেও শেষ মুহূর্তে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’। আর অভিষেক আসরেই দল গুছাতে চমক দেখাতে শুরু করেছে দলটি।  

নোয়াখালীর দল গঠন ও তারকা সমাহার দেশ ট্রাভেলসের মালিকানাধীন নোয়াখালী এক্সপ্রেস তাদের কোচিং প্যানেলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজনকে। সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার—সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে। গত মৌসুমে সৌম্য খেলেছিলেন রংপুর রাইডার্সে এবং হাসান ছিলেন খুলনা টাইগার্সে।

বিদেশি ক্রিকেটার সংগ্রহের ক্ষেত্রেও পিছিয়ে নেই নতুন এই ফ্র্যাঞ্চাইজি। ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটার জনসন চার্লসকে দলে ভেড়ানোর আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

নিলাম ও টুর্নামেন্টের সময়সূচি আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট বা নিলাম। এবারের আসরে অংশ নিতে ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৫০ জন। মাঠের লড়াই শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে, আর ১৬ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএলের দ্বাদশ আসরের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর