সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

নভেম্বর মাসে ৬ কোটি ৩১ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার করেছে বিজিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

চলতি নভেম্বর মাসে পার্বত্য চট্টগ্রামসহ দক্ষিণ–পূর্ব রিজিয়নের তিনটি জোনের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন পরিচালিত পৃথক অভিযানে ৬ কোটি ৩১ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে পানছড়ির লোগাং জোনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ৩ বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার ফলে চলতি মাসে বিপুল পরিমাণ চোরাচালান ও অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

জোন অধিনায়ক জানান, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের নজরদারি জোরদার করা হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর