বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৫৫ মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৪:১১ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে দু’টি বাস, একটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩৫৫টি মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ২৮টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে নয়টি বাস, চারটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৪৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে আটটি বাস, তিনটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ১৬ টি বাস, পাচটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ছয়টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২১৪টি মামলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, ১৪টি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে পাঁচটি বাস, তিনটি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।

অভিযানকালে মোট ৪০৯টি গাড়ি ডাম্পিং ও ২১৬টি গাড়ি রেকার করা হয়েছে।

গতকাল ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর