বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পক্ষে বিজয়ী হওয়া সম্ভব না: মিস ইউনিভার্স মিথিলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সে মূল মঞ্চে প্রতিযোগিতা শেষে ১৯ দিন পর দেশে ফিরেছেন তানজিয়া জামান মিথিলা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় ফিরে বললেন, ‘আমি একটু সরাসরি কথাগুলো বলছি। এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না। সেরা ৩০-ই চূড়ান্ত। এর বেশি ওরা দেবে না। বিজয়ী হতে হলে অনেক কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে এবারই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। এটা আমাদের কাছে জয়ের মতো। আমি বাংলাদেশের জন্য রেভ্যুলিউশন এনেছি। দেশের মানুষ অনেক সাপোর্ট করেছে, ভোট দিয়েছে- এজন্য কৃতজ্ঞ। যারা ভবিষ্যতে এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে, তাদের যেকোনো সহায়তা করব।’

প্রতিযোগিতার সময় বিকিনি পরায় দেশে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘ক্লোজড ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম ও সুইম স্যুট- এই চারটি বিষয়ে মার্কিং করা হয়। এগুলো ঠিকভাবে করতে না পারলে সেরা ৩০-তো দূরের কথা, কোনো পজিশনই পাওয়া যাবে না। আমি সেরা ৩০ হয়েছি সুইম স্যুট রাউন্ডের কারণেই। বিকিনি আমি প্রথম পরিনি। এর আগেও অনেকে পরেছে। আমি কোনোভাবেই আমার দেশকে ছোট করিনি।’

মিথিলা জানান, দেশে ফেরার আগেই একটি সিনেমার অফার পেয়েছেন। শিগগিরই মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘থার্সডে নাইট’।

মিস ইউনিভার্সের এবারের আসরে প্রথম হয়েছেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। রানারআপ হন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে আরও ছিলেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর